২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরিই প্রতিযোগিতামূলক ক্রিকেটে যুবরাজ

এ বছরের শেষ দিকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে পারেন যুবরাজ সিং। বছরের শেষ নাগাদ মঈন-উদ-দৌলা গোল্ড কাপ ও বুচি বাবু ট্রফিতে অংশ নিতে আগ্রহী ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছরের শেষ দিকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে পারেন যুবরাজ সিং। বছরের শেষ নাগাদ মঈন-উদ-দৌলা গোল্ড কাপ ও বুচি বাবু ট্রফিতে অংশ নিতে আগ্রহী ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত যুবরাজ চিকিৎসা শেষে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। যুবরাজের এক ঘনিষ্ট বন্ধু জানিয়েছেন, “স্ক্যান রিপোর্টে দেখা গেছে যুবি সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে। চিকিৎসার অংশ হিসেবে তাকে প্রথম দুই বছর তিন মাস পর পর রক্ত পরীক্ষা ও স্ক্যান করাতে হবে। পরের তিন বছর করাতে হবে পাঁচ মাস পর পর। ও এখনো বেশ দুর্বল। তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তার পুনবার্সন প্রক্রিয়া ভালোই হচ্ছে।” যুবরাজ নিজেও সুখবরটা পেয়ে দারুণ খুশি। টুইটারে তিনি লিখেছেন, “রক্ত ও স্ক্যানের রিপোর্ট পেয়েছি। আমি খুব ভালো আছি। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে আমি আনন্দিত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২২ঘ.