২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুবেলের মাঠে ফেরার লড়াই

পেসার রুবেল হোসেন এখন মাঠে ফেরার লড়াইয়ে ব্যস্ত। ডান কাঁধের অস্ত্রোপচার শেষে গত মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেসার রুবেল হোসেন এখন মাঠে ফেরার লড়াইয়ে ব্যস্ত। ডান কাঁধের অস্ত্রোপচার শেষে গত মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন তিনি। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফিল্ডিং করার সময় কাঁধে ব্যথা পান রুবেল। এরপর ফেব্র“য়ারিতে সিলেট রয়্যালসের হয়ে বিপিএলে খেলার সময় একই জায়গায় পাওয়া চোট মাঠের বাইরে ছিটকে দেয় তাকে। রুবেল জানান, “গতকাল (সোমবার) থেকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। অস্ত্রোপচারের পর চিকিৎসক যে সব পরামর্শ দিয়েছিলেন সেগুলো মেনেই মাঠে ফেরার লড়াই শুরু করেছি।” মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে প্রতিদিন সকালে জাতীয় দলের ফিজিও বিভব সিংয়ের অধীনে ঘন্টা দেড়েক করে অনুশীলন করছেন রুবেল। তিনি বলেন, “আপাতত সাইক্লিং, রানিং ও ওয়েট লিফটিং করছি। তবে ফেরার ব্যাপারে আমার কোনো তাড়াহুড়ো নেই। মাঠে ফিরতে আরো তিন মাস লাগতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫১ঘ.