২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার লিগের দুই গুরুত্বপূর্ণ লড়াই

নানা হিসেব-নিকেশের কারণে মঙ্গলবার ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগের দুটি ম্যাচের ভীষণ গুরুত্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 05:13 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নানা হিসেব-নিকেশের কারণে মঙ্গলবার ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগের দুটি ম্যাচের ভীষণ গুরুত্ব। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের মুখোমুখি হবে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে প্রাইম ব্যাঙ্ক। আগের ম্যাচে ভিক্টোরিয়ার কাছে হেরে যাওয়া গাজী ট্যাঙ্ক ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। বগুড়ায় মোহামেডান বিপক্ষে ভিক্টোরিয়ার ম্যাচটিও ভীষণ গুরুত্বপূর্ণ। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়ার পা হড়কানোর সুযোগ নেই। ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা মোহামেডানের কাছে লিগের প্রথম পর্বে হারের তিক্ত স্বাদ এখনো ভুলতে পারেনি সাকিব আল হাসানের ভিক্টোরিয়া। বিকেএসপির দুই নম্বর মাঠে নিরুত্তাপ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলবে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী। প্রাইম ব্যাঙ্কের জয় আর ভিক্টোরিয়ার পরাজয়ে মঙ্গলবারই শিরোপার ফয়সালা হয়ে যেতে পারে। এর উল্টোটা হলে অবশ্য শিরোপা-লড়াই দারুণ জমে যাবে। সেক্ষেত্রে পিছিয়ে পড়া গাজী ট্যাঙ্কও হয়ে উঠবে শিরোপার অন্যতম দাবিদার। শিরোপার জন্য তখন তাকিয়ে থাকতে হবে পঞ্চম পর্বের ম্যাচগুলোর দিকে। শুক্রবার পঞ্চম ও শেষ পর্বে ফতুল্লায় প্রাইম ব্যাঙ্ক-ভিক্টোরিয়া, বিকেএসপিতে গাজী ট্যাঙ্ক-শেখ জামাল ও বগুড়ায় আবাহনী-মোহামেডান মুখোমুখি হবে। গাজী ট্যাঙ্ককে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও জয়ের ব্যাপারে আশাবাদী প্রাইম ব্যাঙ্কের কোচ খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ জানালেন, “আমরা শিরোপা থেকে মাত্র দুই ম্যাচ দূরে আছি। এই মুহূর্তে কোনো ভুল করা মানেই শিরোপা-দৌড় েেক পিছিয়ে পড়া। তবে গাজী ট্যাঙ্ককে হারানোর সার্ম্য আমাদের আছে।” অন্যদিকে ভিক্টোরিয়ার কাছে হেরে গেলেও হাল ছেড়ে দেয়নি গাজী ট্যাঙ্ক। তাদের অলরাউন্ডার অলক কাপালী বলেন, “ভিক্টোরিয়ার কাছে হেরে আমরা পিছিয়ে পড়েছি। তবে আমাদের শিরোপা জয়ের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। শেষ দুই ম্যাচে জিততে পারলে সমীকরণ পাল্টে যাবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩১২ঘ.