২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগামী বছর সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ’

আগামী বছর সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

সিলেট, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছর সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল। সোমবার সিলেট নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ইতোমধ্যেই সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে পছন্দের তালিকায় যুক্ত করা হয়েছে। এ লক্ষ্যে ইনডোর সুবিধা ও স্টেডিয়ামের উন্নয়নে কাজ করা হচ্ছে, বলেন তিনি। বিসিবি সভাপতি এ জন্য অর্থমন্ত্রীসহ সবার সহযোগিতা চান। এছাড়া এ বছর সিলেটকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভেন্যু হিসেবে রাখারও আশ্বাস দেন তিনি। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস, পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইমরান চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩১ ঘ.