২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনি এখন লেফটেন্যান্ট কর্নেল

আইপিএল শেষ হওয়ার পর হাতে এখন অখন্ড অবসর। এই অবসরে ভারত-পাকিস্তানের সীমান্ত লাইন অব কন্ট্রোলে (এলওসি) সফরে গেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে সম্মানজনক লেফটেন্যান্ট কর্নেল উপাধীতেও ভূষিত করেছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএল শেষ হওয়ার পর হাতে এখন অখন্ড অবসর। এই অবসরে ভারত-পাকিস্তানের সীমান্ত লাইন অব কন্ট্রোলে (এলওসি) সফরে গেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে সম্মানজনক লেফটেন্যান্ট কর্নেল উপাধীতেও ভূষিত করেছে সেনাবাহিনী। ধোনি জানিয়েছেন, ক্রিকেট থেকে অবসর নেয়ার পর রাজনীতিতে যোগ দেয়ার কোনো ইচ্ছা নেই তার। বরং সেনাবাহিনীতে কাজ করতে তিনি আগ্রহী। ধোনি বলেন, “না, আমি রাজনীতিতে যোগ দেব না।” “আমি ঝাড়খন্ড থেকে এসেছি। আমি চাই দেশের সঙ্গে-সঙ্গে আমার রাজ্যেরও উন্নতি হোক,” যোগ করেন তিনি। ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দেয়া সম্পর্কে ধোনি বলেন, “হ্যাঁ, আমি সেনাবাহিনীতে কাজ করতে চাই। আমি সক্রিয়ভাবেই এখানে কাজ করতে চাই। তবে এটা শুধু ক্রিকেট ছাড়ার পরই হতে পারে।” সেনা কর্মকর্তা হিসেবে পাকিস্তানের প্রতি তার আহ্বান, “আমরা সন্ত্রাস চাই না। দেশের স্বার্থ রক্ষা করতে এখানে অবস্থান নিয়েছি আমরা। আমরা দাঙ্গা চাই না। কিন্তু যে কোনো কিছুর মোকাবেলার জন্য প্রস্তুত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৫২ঘ.