২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হলেন মাহমুদুল্লাহ

ছেলের বাবা হয়েছেন জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদ। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুখবরটি দিয়েছেন মাহমুদুল্লাহ নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছেলের বাবা হয়েছেন জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুখবরটি দিয়েছেন মাহমুদুল্লাহ নিজেই। তিনি জানান, “আজ (রোববার) সকাল ৯টা ৫০ মিনিটে স্কয়ার হাসপাতালে বাচ্চাটির জন্ম হয়েছে। মা-ছেলে দুজনই সুস্থ আছে।” এই আনন্দক্ষণে সহ-অধিনায়কের পরিবারের সঙ্গে থাকতে হাসপাতালে ছুটে যান জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। গত বছর বিয়ে করেন মাহমুদুল্লাহ। বিয়ের কিছু দিন পরই সহ-অধিনায়কের দায়িত্ব পান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১৩ঘ.