২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাঙ্ক, ভিক্টোরিয়ার সহজ জয়

ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে ভিক্টোরিয়া, প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গুরুত্বপূর্ণ ম্যাচে ভিক্টোরিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে গাজী ট্যাঙ্ক। উদয় কাউলের শতকের সুবাদে আবাহনীকে ৭৪ রানে হারিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে প্রাইম ব্যাঙ্ক। আর নিরুত্তাপ ম্যাচে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে মোহামেডানকে ৪ উইকেটে হারিয়েছে শেখ জামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে ভিক্টোরিয়া, প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গুরুত্বপূর্ণ ম্যাচে ভিক্টোরিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে গাজী ট্যাঙ্ক। উদয় কাউলের শতকের সুবাদে আবাহনীকে ৭৪ রানে হারিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে প্রাইম ব্যাঙ্ক। আর নিরুত্তাপ ম্যাচে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে মোহামেডানকে ৪ উইকেটে হারিয়েছে শেখ জামাল। ভিক্টোরিয়া-গাজী ট্যাঙ্ক বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৪ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫১ রান করে গাজী ট্যাঙ্ক। জবাবে ২৩ ওভার ১ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে সৈকতের সঙ্গে (১৪) উদ্বোধনী জুটিতে ৩০ ও দ্বিতীয় উইকেটে জহরুল ইসলামের সঙ্গে ৪৮ রানের দুটি ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে ভিক্টোরিয়াকে জয়ের ভিত গড়ে দেন তামিম ইকবাল (৪২)। তৃতীয় উইকেটে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ৩১ রানের আরেকটি ভালো জুটি গড়েন জহুরুল(২০)। দলীয় ১২১ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাকিব (৩০) বিদায় নিলেও পঞ্চম উইকেটে সাব্বির রুম্মন (১৫*) ও সৌম্য সরকারের (২৩*) ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সহজ জয় এনে দেয়। এর আগে ব্যাট করতে নেমে ৩৮ রানেই ৪ উইকেট হারিয়ে অস্বস্ত¡তিতে পড়ে গাজী ট্যাঙ্ক। দ্বিতীয় উইকেটে আসিফ আহমেদের (৩৮) সঙ্গে মুমিনুল হকের ৬২ রানের জুটি ধাক্কা সামলে ভালো অবস্থানে নিয়ে আসে গাজী ট্যাঙ্ককে। এর পর নাজমুল মিলন ও আলাউদ্দিন বাবু দ্রুত বিদায় নিলেও মুমিনুলের অপরাজিত ৭১ রানের সুবাদে দেড়শ পেরোয় গাজী ট্যাঙ্ক। মুমিনুলের ৪৯ বলের ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা। ২০ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে ভিক্টোরিয়া, সমান খেলায় ১৮ পয়েন্ট নিয়ে তিনে গাজী ট্যাঙ্ক। আবাহনী-প্রাইম ব্যাঙ্ক বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯৪ রান করে প্রাইম ব্যাঙ্ক। জবাবে ৪৯ ওভার ৫ বলে ২২০ রানে অলআউট হয়ে যায় আবাহনী। লক্ষ্য তাড়া করতে নেমে ৫৫ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এর পর ফরহাদ হোসেনের ৫২, ইলিয়াস সানির ৪২ রানের সুবাদে ব্যবধান কমায় আবাহনী। প্রাইম ব্যাঙ্কের পক্ষে শুভাগত হোম চৌধুরী ও রোয়েলফ মারউই দুটি করে উইকেট নেন। এর আগে ব্যাট করতে নেমে ৮ রানেই বিদায় নেন প্রাইম ব্যাঙ্কের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। দ্বিতীয় উইকেটে উদয়ের সঙ্গের শুভাগতের (৬৩) ১১০ রানের জুটি ধাক্কা সামলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। তৃতীয় উইকেটে আদনান রাজার সঙ্গে ১১৮ রানে আরেকটি বড় জুটি গড়েন উদয়। দলীয় ২৩৬ রানে বিদায় নেয়ার আগে তিনি করেন ১০৫ রান। তার ১১২ বলের ইনিংসে ১২টি চার। ১৪ রান পরে তাকে অনুসরণ করেন আদনানও (৫৭)। ষষ্ঠ উইকেটে মারউই (৩১) ও অধিনায়ক ফয়সাল হোসেনের (১৮) ৪৪ রানে অবিচ্ছিন্ন জুটির সুবাদে তিনশ রানের কাছাকাছি স্কোর গড়ে প্রাইম ব্যাঙ্ক। ৫৪ রানে ৩ উইকেট নিয়ে সাকলায়েন সজীব আবাহনীর সেরা বোলার। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে প্রাইম ব্যাঙ্ক, ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম আবাহনী। মোহামেডান-শেখ জামাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের ব্যাটিংয়ের চতুর্থ ওভারে বৃৃষ্টি নামে। এরপর খেলার দৈর্ঘ্য নেমে আসে ৩৮ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২২৪ রান করে মোহামেডান। ডাকওয়ার্ল/লুইস পদ্ধতিতে জয়ের জন্য শেখ জামালের লক্ষ্য দাঁড়ায় ২২৩। জবাবে ৩৭ ওভার ২ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানেই শেখ জামালের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে ফিরে আসেন। তৃতীয় উইকেটে মেহরাব হোসেন জুনিয়রের (৪৭) সঙ্গে ৮০, চতুর্থ উইকেটে মাহমুদুল হাসানের (৩২) সঙ্গে ৮২ রানের দুটি কার্যকর জুটি গড়ে ধাক্কা সামলে দলকে খুব ভালো অবস্থানে নিয়ে আসেন অধিনায়ক মুশফিকুর রহিম। এর পর সোহরাওয়ার্দী শুভ দ্রুত ফিরে গেলেওন আরিফুল হকের (২৬) সঙ্গে মুশফিকের ৩৪ রানের জুটি দলকে সহজ জয় এনে দেয়। মুশফিক অপরাজিত থাকেন ৯২ রানে। তার ৮২ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা। এর আগে ইমরুল কায়েসেরে ৫২, ধনুশকা রান্ধিকার ৫১ ও রাজিন সালেহর ৪১ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে মোহামেডান। ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে শেখ জামাল। ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ মোহামেডান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৫২ ঘ.