২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ দলে সুনীল নারায়ণ

চোটের কারণে দেশে ফিরে গেছেন পেসার কেমার রোচ। ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে তার জায়গায় সুযোগ পেয়েছেন অফস্পিনার সুনীল নারায়ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে দেশে ফিরে গেছেন পেসার কেমার রোচ। ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে তার জায়গায় সুযোগ পেয়েছেন অফস্পিনার সুনীল নারায়ণ। আটটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্ট অভিষেক হয়নি ২৪ বছর বয়সী নারায়ণের। সদ্য সমাপ্ত আইপিএলে দারুণ সফল নারায়ণ। কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় অবদান ২৪ উইকেট নেয়া নারায়ণের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও তিনি। তিন টেস্টের সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৭ জুন থেকে এজবাস্টনে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। এরপর তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে দুদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০২ঘ.