ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়েতে আগামী ১৮ জুন থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রতিযোগিতার অন্য দল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ফাফ দু প্লেসি। ২১টি ওয়ানডে খেললেও এখনো কোনো টি-টোয়েন্টি খেলেননি তিনি। দলে নতুন মুখ একটাই - অলরাউন্ডার ক্রিস মরিস।
দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ইয়োহান বোথা। বিশ্রাম দেয়া হয়েছে এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, ডেল স্টেইন ও মর্নে মরকেলকে।
দক্ষিণ আফ্রিকা দল: ইয়োহান বোথা (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিন, মার্চেন্ট দে ল্যাঞ্জ, জেপি ডুমিনি, ফাফ দু প্লে¬সি, কলিন ইনগ্রাম, রিচার্ড লেভি, অ্যালবি মরকেল, ক্রিস মরিস, জাস্টিন ওনটং, ওয়েইন পারনেল, রবিন পিটারসন, লনওয়াবো সতসোবে ও ডেন ভিলাস (উইকেটরক্ষক)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩০ঘ.
bdnews24