২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের স্পন্সর হতে যাচ্ছে সাহারা

জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হতে যাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্র“প সাহারা। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হতে যাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্র“প সাহারা। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল। গত তিন বছর জাতীয় দলের স্পন্সর ছিলো গ্রামীণফোন। তবে এবার তাদের টেক্কা দিতে যাচ্ছে সাহারা গ্র“প। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “জাতীয় দলের স্পন্সর হিসেবে সর্বোচ্চ দর দিয়েছে ভারতীয় ব্যবসায়ী গ্র“প সাহারা মাতৃভূমি উন্নয়ন সংস্থা। প্রতি বছর ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৭ কোটি টাকা) দেয়ার প্রস্তাব দিয়েছে তারা।” গ্রামীণফোন ও রবি দর দিলেও তাদের টাকার পরিমাণ উল্লেখ করেননি তিনি। তবে শুধু জাতীয় দল নয়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিরও স্পন্সর হতে চায় সাহারা। এজন্য তারা প্রতি বছর ১৩ কোটি ডলার দেয়ার প্রস্তাব দিয়েছে বলে জানান মুস্তফা কামাল। এ প্রসঙ্গে তিনি বলেন, “সাহারা যুক্ত হলে আমাদের ক্রিকেটই লাভবান হবে।” খুব শিগগিরই মিডিয়া রাইটসের দরপত্র দেয়া হবে বলেও জানান বিসিবি সভাপতি। অন্যান্য কয়েকটি ক্ষেত্রের দরপত্রে প্রত্যাশিত অর্থ পাওয়ার আশাও করছেন মুস্তফা কামাল। দরপত্র জমা দেয়ার নির্ধারিত সময় বুধবার বিকেল সাড়ে তিনটায় শেষ হয়েছে। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “চার বছরের জন্য জাতীয় দলের স্পন্সরসহ আরো নয়টি ক্ষেত্রে আমরা দরপত্র আহ্বান করেছিলাম। তাতে আমরা প্রত্যাশিত সাড়া পেয়েছি।” “আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো,” যোগ করেন তিনি। সব মিলিয়ে এবার দেয়া দরপত্র থেকে বিসিবি আগামী চার বছরে ১১০ কোটি টাকা আয় করবে বলে জানান মুস্তফা কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২৯ঘ.