২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটের ফাইনালে মোহামেডান-গুলশান ইয়ুথ

চতুর্থ মহিলা ক্লাব ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও গুলশান ইয়ুথ ক্লাব। সোমবার সেমিফাইনালে মোহামেডান ২ উইকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ও গুলশান ইয়ুথ ৭ উইকেটে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চতুর্থ মহিলা ক্লাব ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও গুলশান ইয়ুথ ক্লাব। সোমবার সেমিফাইনালে মোহামেডান ২ উইকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ও গুলশান ইয়ুথ ৭ উইকেটে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। মঙ্গলবার বিকেএসপিতে হবে ফাইনাল। মোহামেডান-শেখ জামাল বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ৪ বলে ১৩৭ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল। ৫১ রান করে অপরাজিত থাকেন সান্দামালি। এছাড়া ২০ রান করে আসে আয়েশা আক্তার ও মুন্তাহা খাতুনের ব্যাট থেকে । ২২ রানে ৩ উইকেট নিয়ে শুকতারা মোহামেডানের সেরা বোলার। জবাবে ৩৮ ওভার ২ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। সর্বোচ্চ ৩০ রান আসে অধিনায়ক সালমার ব্যাট থেকে। এছাড়া ইতি মন্ডল ২৪ ও তাহিন তাহেরা ১৯ রান করেন। গুলশান ইয়ুথ-আজাদ বিকেএসপির তিন নম্বর মাঠে ৩৩ ওভার ১ বলে ৬৩ রানে অলআউট হয়ে যায় আজাদ। ২০ রানে অপরাজিত থাকেন শামীমা সুলতানা। এছাড়া চম্পা চাকমা ১৫ রান করেন। ১১ রানে ৩ উইকেট নেয়া সুবর্ণা বল হাতে গুলশান ইয়ুথের পক্ষে সবচেয়ে সফল। জবাবে অধিনায়ক লতার ৩০ ও সানজিদার অপরাজিত ১৯ রানের সুবাদে ২২ ওভার ৪ বলে লক্ষ্যে পৌঁছে যায় গুলশান ইয়ুথ। আজাদের পক্ষে ৯ রানে ২ উইকেট নেন সাদেকুন নাহার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৫ঘ.