২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনেই জয় দেখছে ইংল্যান্ড

দ্বিতীয় ইনিংসে আবারো পুরনো চেহারায় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৫৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ৬১ রানেই হারিয়েছে ৬ উইকেট। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ৩ রানে এগিয়ে রয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 06:39 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ইনিংসে আবারো পুরনো চেহারায় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৫৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ৬১ রানেই হারিয়েছে ৬ উইকেট। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ৩ রানে এগিয়ে রয়েছে দলটি। প্রথম ইনিংসে শতক পাওয়া দুই ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস ও অধিনায়ক ড্যারেন স্যামি উইকেটে রয়েছেন। স্যামুয়েলস ১৩ রানে ব্যাট করছেন, স্যামি এখনো রানের খাতা খুলেন নি। দ্বিতীয় ইনিংসে শুরু েেকই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জেমস অ্যান্ডরসনের তোপের মুখে ১৪ রানেই সাজঘরের প ধরেন অতিথি দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে শিবনারায়ণ চন্দরপলের (১১) সঙ্গে ১৭ রানের জুটি গড়েন ড্যারেন ব্রাভো। এটিই এখন পর্যন্ত অতিথিদের সবচেয়ে বড় রানের জুটি। এরপর ৪৫ রানে ব্রাভোর (২২) বিদায় অতিথিদের বিপদ বাড়ায় আরো। দিনের খেলা শেষ হওয়ার আগের ওভারের তিন বলের মধ্যে দীনেশ রামদিন (৬) ও কার্ক এডওয়ার্ডকে বিদায় করে দিয়ে ট্রেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ডকে চালকের আসনে নিয়ে আসেন টিম ব্রেসন্যান। এর আগে প্রথম ইনিংসে ২ উইকেটে ২৫৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুতেই কেভিন পিটারসেনকে (৮০) এলবিডব্লিউর ফাঁদে অতিথিদের ভালো সূচনা এনে দেন রবি রামপল। এর পর ইয়ান বেল (২২)ম জনি বেয়ারস্টো (৪), ম্যাট প্রায়র (১৬) ও অ্যান্ড্রু স্ট্রাউস (১৪১) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিক দল। অষ্টম উইকেটে স্টুয়ার্ট ব্রডের (২৫) সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে ব্রেসন্যান ইংল্যান্ডকে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ লিড এনে দেন। গ্রায়াম সোয়ান (১) ও অ্যান্ডারসন (১) দ্রুত বিদায় নিলেও শেষ পর্যন্ত ব্রেসন্যান অপরাজিত থাকেন ৩৯ রানে। ৭৫ রানে ৩ উইকেট নিয়ে রবি রামপল ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। লর্ডস টেস্ট জিতে ৩ ম্যাচে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৩৭০ ও ৬১/৬ (বারাথ ৭, পাওয়েল ১, ব্রাভো ২২, চন্দরপল ১১, স্যামুয়েলস ১৩*, রামদিন ৬, কার্ক ০, স্যামি ০*; ব্রেসন্যান ৩/১০, অ্যান্ডারসন ২/১২, ব্রড ১/৩৬) ইংল্যান্ড: ৪২৮ (স্ট্রাউস ১৪১, কুক ২৪, ট্রট ৩৫, পিটারসেন ৮০, বেল ২২, বেয়ারস্টো ৪, প্রায়র ১৬, ব্রেসন্যান ৩৯*, ব্রড ২৫, সোয়ান ১, অ্যান্ডারসন ০; রামপল ৩/৭৫, স্যামুলেয়স ২/১৪, রোচ ২/৯০, স্যামি ২/১২০, শিলিংফার্ড ১/১১০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৩৬ ঘ.