২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারের আরেক কীর্তি

টানা তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত পাকিস্তানের আলীম দারের সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। এশিয়ার আম্পায়ারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট পরিচালনা করার কৃতিত্ব এখন তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত পাকিস্তানের আলীম দারের সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। এশিয়ার আম্পায়ারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট পরিচালনা করার কৃতিত্ব এখন তার। ট্রেন্টব্রিজে শুক্রবার থেকে শুরু হওয়া ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টটি দারের ৭৪তম টেস্ট। আগের রেকর্ডটি ছিলো ভারতের এস. ভেঙ্কটরাঘবনের দখলে। তিনি ৭৩ টেস্টে আম্পায়ারিং করেছিলেন। সুখবরটা শোনার পর পাকিস্তানের দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে দেয়া প্রতিক্রিয়ায় দার বলেন, “আম্পায়ারিং আমার নেশা এবং আমি এটা চালিয়ে যাব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৩ঘ.