২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটে জিতেছে দিপালী ও ওরিয়েন্ট

মহিলা ক্লাব ক্রিকেট লিগের গ্র“প পর্বের শেষ দিনে জয় পেয়েছে দিপালী যুব সংঘ ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। রোববার দিপালী ৩৭ রানে ইন্দিরা রোড ক্রীড়াচক্রকে এবং ওরিয়েন্ট ৫ উইকেটে কলাবাগানকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ক্লাব ক্রিকেট লিগের গ্র“প পর্বের শেষ দিনে জয় পেয়েছে দিপালী যুব সংঘ ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। রোববার দিপালী ৩৭ রানে ইন্দিরা রোড ক্রীড়াচক্রকে এবং ওরিয়েন্ট ৫ উইকেটে কলাবাগানকে হারিয়েছে। সোমবার সেমিফাইনালে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব-মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং আজাদ স্পোর্টিং ক্লাব-গুলশান ইয়ুথ ক্লাব। দিপালী-ইন্দিরা রোড বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৪ রান করে দিপালী। সর্বোচ্চ ২৫ রান আসে অতিরিক্ত থেকে। ২৪ রান করেন আশা । ২৩ রানে ৪ উইকেট নিয়ে নুরুন্নাহার ইন্দিরা রোডের সেরা বোলার। জবাবে ৯ উইকেটে ৯৭ রানেই থেমে যায় ইন্দিরা রোডের ইনিংস। এখানেও সর্বোচ্চ ২৬ রান অতিরিক্ত থেকে। এছাড়া রিতা সাহা ১৭ ও জান্নাতুল ফেরদৌসী ১৬ রান করেন। ব্যাটিংয়ের পর বল হাতেও সফল আশা। মাত্র ৬ রানে তার শিকার ৩টি। ওরিয়েন্ট-কলাবাগান বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩৫ ওভার ১ বলে ১২১ রানে অলআউট হয়ে যায় কলাবাগান। কলাবাগানেরও সর্বোচ্চ ৩৪ রান প্রাপ্তি অতিরিক্ত থেকে। এছাড়া ফারজানা করেন ২০ রান। ১৬ রানে ৪ উইকেট নেন শাহরিমা খাতুন। জবাবে শাহরিমার অপরাজিত ৪০ ও তমালিকা সুমনার ২৬ রানের সুবাদে ৩২ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় ওরিয়েন্ট। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ৪২ রান। ২৪ রানে ৩ উইকেট নেন সাবরিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৪ঘ.