২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী আইপিএল নিয়ে দ্বিধায় সৌরভ

এবারের আইপিএল একদমই ভালো কাটেনি তার। তবু আগামী আইপিএলে খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সৌরভ গাঙ্গুলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের আইপিএল একদমই ভালো কাটেনি তার। তবু আগামী আইপিএলে খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সৌরভ গাঙ্গুলী। আইপিএলের শুরুটা দুর্দান্ত হলেও টুর্নামেন্টের মাঝ পথেই মুখ থুবড়ে পড়ে পুনে ওয়ারিয়র্স। ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবেও সমালোচনার মুখে পড়েন সৌরভ। ভাবা হচ্ছিল পরবর্তী আসরে পুনের পরামর্শক হিসেবেই দেখা যাবে তাকে। তবে আইপিএলে নিজের ভবিষ্যত নিয়ে দ্বিধান্বিত সৌরভ। তিনি বলেন, “দেখা যাক আগামী বছর কী হয়। অবশ্য ২০১৩ সালে আইপিএল-৬ শুরুর সময় আমার বয়স ৪০-ও হবে না।” “আমিও মানুষ আর ব্যর্থতায় আমিও যন্ত্রণাবিদ্ধ হই। আইপিএলে অনেক অধিনায়কই ব্যর্থ হয়েছে। কিন্তু সৌরভ গাঙ্গুলী সব সময় খবরের শিরোনামে ছিলো। আমার ফিটনেস নিয়ে আমি সন্তুষ্ট। তবে হ্যাঁ, ২৩ বা ২৪ বছরের কোনো তরুণের মতো ফিট হওয়া আমার পক্ষে সম্ভব নয়,” যোগ করেন তিনি। ভারতের অন্যতম সফল অধিনায়কের ধারণা, আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আইপিএলেই বেশি চাপ থাকে। সৌরভ বলেন, “নিঃসন্দেহে দেশের চেয়ে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় বেশি চাপ থাকে। আন্তর্জাতিক ক্রিকেটে একটানা খেলে যাওয়া যায়। একটি সিরিজে ব্যর্থ হলেও পরের সিরিজে ঘুরে দাঁড়ানো যায়।” “কিন্তু আইপিএল এক বছর পর-পর হয় বলে ব্যর্থতার কথা সবার মনে থাকে। কোনো-কোনো মালিক অনেক ব্যাপারে নাক গলান। প্রচুর টাকা খরচ করেন বলে ব্যাপারটাকে এখন খেলাটার অবিচ্ছেদ্য অংশই বলা যায়। এর সঙ্গে মানিয়েও নিতে হয়,” যোগ করেন তিনি। সৌরভ আরো বলেন, “আইপিএলে সেরা একাদশ বেছে নেয়াই অধিনায়কের জন্য সবচেয়ে কঠিন কাজ। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ জনের দল থেকেই সেরা এগারো বেছে নেয়া যায়। সেজন্য আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো তুলনাই চলে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩১ঘ.