২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অধ্যক্ষ পেলো বিকেএসপি

সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুহসিন আলমকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নতুন অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 10:23 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুহসিন আলমকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নতুন অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। তাকে ওই পদে প্রেষণে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার একটি আদেশ জারি করেছে। গত ১৩ ফেব্র“য়ারি বিকেএসপির অধ্যক্ষ পদে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আবুল কালাম সাব্বির আহমেদকে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছিল। ওই আদেশটি বাতিল করা হয়েছে। এছাড়া আরো তিন সেনা কর্মকর্তাসহ কয়েকজন উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদে রদবদল করা হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর রেজিস্ট্রার পদে কর্মরত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ গুলাম মুস্তফাকে পূর্ব কর্মস্থলে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ আতিকুর রহমান। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রণজিত কুমার দাসকে একই বিভাগের বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে। ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ড. আবদুল হাকিম এবং বরিশাল আগৈলঝড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর বিশ্বাসকে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। ইউএনও নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. আসাদুজ্জামান কবিরকে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া শরীয়তপুরে ডামুড্যার ইউএনও মোহাম্মদ মনিরুল ইসলামকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক এবং মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর ইউএনও রফিকুল ইসলামকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সচিব পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬১৯ ঘ.