২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুক-বেলের দৃঢ়তায় ইংল্যান্ডের জয়

অ্যালিস্টার কুক ও ইয়ান বেলের অর্ধশতকের সুবাদে লর্ডসে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সুবাদে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যালিস্টার কুক ও ইয়ান বেলের অর্ধশতকের সুবাদে লর্ডসে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সুবাদে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। শেষ পর্যন্ত সহজে জিতলেও একটা সময় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলো ইংল্যান্ড। ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোববার চতুর্থ দিন তারা শেষ করেছিলো ২ উইকেটে ১০ রান নিয়ে। সোমবার শেষ দিনের শুরুটাও ভালো হয়নি অ্যান্ড্রু স্ট্রাউসের দলের। দিনের ষষ্ঠ ওভারেই জোনাথন ট্রটকে (১৩) ফিরিয়ে দেন আগের দিন দুই উইকেট তুলে নেয়া কেমার রোচ। পাঁচ ওভার পর অভিষিক্ত পেসার শ্যানন গ্যাব্রিয়েল কেভিন পিটারসেনকে (১৩) উইকেট রক্ষকের গ্লাভসবন্দী করলে স্কোর দাঁড়ায় ৫৭/৪। সেখান থেকে বেলকে নিয়ে ঘুরে দাঁড়ান কুক। দুজনের ১৩২ রানের জুটি দুশ্চিন্তা দূর করে দেয় স্বাগতিকদের। জয় থেকে মাত্র দুই রান দূরে থাকতে কুক ৭৯ রান করে বিদায় নিলেও বেলকে ফেরাতে পারেনি অতিথিরা। ৬৩ রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন বেল। আগামী শুক্রবার থেকে ট্রেন্টব্রিজে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩৫ঘ.