ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিয়মরক্ষার ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
২৩ মে ব্যাঙ্গালোরে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ খেলার আগে পাওয়া এই জয় মুম্বাইয়ের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেবে। টুর্নামেন্টের গ্র“প পর্বে এটাই ছিল শেষ ম্যাচ।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬২ রান করে রাজস্থান। জবাবে ১৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।
লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। একাধিক জীবন পাওয়ার পর দলকে বড় জয় এনে দেয়ার সুযোগ হাতছাড়া করেননি তারা।
শচীন টেন্ডুলকারের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামা ডোয়াইন স্মিথ অপরাজিত থাকেন ৮৭ রানে। তার ৫৮ বলের ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কা। ১২ বল হাতে রেখে পাওয়া জয়ে টেন্ডুলকারেরও বড় অবদান। তিনি অপরাজিত থাকেন ৫৮ রানে। তার ৫১ বলের ইনিংসে ৬টি চার।
এর আগে শেন ওয়াটসনের ৪৫, স্টুয়ার্ট বিনির ৩০ ও ওয়াইজ শাহর অপরাজিত ২৮ রানের সুবাদে বড় স্কোর দাঁড় করায় রাজস্থান।
১৮ রানে ৩ উইকেট নিয়ে ধাওয়াল কুলকার্নি মুম্বাইয়ের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৩৮ ঘ.
bdnews24