ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ক্লাব ক্রিকেট লিগে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মোহামেডান ৯ উইকেটে হারিয়েছে কলাবাগানকে। একই ব্যবধানে দিপালী যুব সংঘকে হারিয়েছে শেখ জামাল।
মোহামেডান-কলাবাগান
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৪ বলে ৬০ রানে অলআউট হয়ে যায় কলাবাগান। সর্বোচ্চ ১৮ রান আসে অতিরিক্ত থেকে। এগারো নম্বরে ব্যাট করা উর্মি খাতুন করেন ১৩ রান। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেন নি।
১০ রানে ২ উইকেট নিয়ে শায়লা শারমীন মোহামেডানের সেরা বোলার।
জবাবে ১২ ওভারে শায়লার (১৫) উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। ইতি মণ্ডল ১৪ ও শারমীন সুলতানা ১২ রানে অপরাজিত থাকেন।
দিপালী-শেখ জামাল
বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩১ ওভার ২ বলে আলআউট হওয়ার আগে ৪৯ রান করে দিপালী। সর্বোচ্চ ২১ রান করে জিন্নাত আরা। এছাড়া কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেন নি।
৭ রানে ৩ উইকেট নিয়ে শ্রীপালি শেখ জামালের সেরা বোলার।
জবাবে মাহমুদা খাতুনের (১৯) উইকেটটি হারিয়েই ১২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। আয়েশা আক্তার ১৬ ও পান্না ঘোষ ১ রানে অপরাজিত থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫৩৪ ঘ.
bdnews24