২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দরপলের দিকে তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে তৃতীয় দিন শেষে খুব ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড। ফলোঅন এড়াতে এখনো ৩৫ রান প্রয়োজন অতিথিদের, হাতে রয়েছে ৬ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 06:50 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে তৃতীয় দিন শেষে খুব ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড। ফলোঅন এড়াতে এখনো ৩৫ রান প্রয়োজন অতিথিদের, হাতে রয়েছে ৬ উইকেট। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শিবনারায়ণ চন্দরপল ৩৪ ও মারলন স্যামুয়েলস ২৬ রানে ব্যাট করছেন। পঞ্চম উইকেটে এ পর্যন্ত ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। ১৫৫ রানে পিছিয়ে েেক দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অ্যড্রিয়ান বারা (২৪) ও কাইরন পাওয়েলের (৮) ৩৬ রানের উদ্বোধনী জুটি অতিথিদের সতর্ক সূচনা এনে দেয়। টিম ব্রেসন্যানের বলে বারাথ বোল্ড হয়ে যাওয়ার পর খেলার চিত্র পাল্টে যায়। একই রানে সাজঘরের পথ ধরেন পাওয়েল এবং কার্ক এডওয়ার্ডস (০)। চতুর্থ উইকেটে ড্যারেন ব্রাভোর (২১) সঙ্গে ২৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন চন্দরপল। দলীয় ৬৫ রানে ব্রাভো গ্রায়াম সোয়ানের বলে বোল্ড হয়ে গেলে স্যামুলেসকে নিয়ে দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন তিনি। এর আগে ৩ উইকেটে ২৫৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। মাত্র ৭ রান যোগ করেই ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস (১২২) সাজঘরের পথ ধরলে দিনের শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। এরপর পর জনি বেয়ারস্টো (১৬), ম্যাট প্রায়র (১৯), টিম ব্রেসন্যান (০) ও স্টুয়ার্ট ব্রড (১০) দ্রুত বিদায় নিলে অস্বস্তি¡তে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত নবম উইকেটে সোয়ানের (৩০) সঙ্গে ইয়ান বেলের (৬১) ৫৫ রানের জুটির সুবাদে চারশর কাছাকাছি স্কোর গড়ে দলটি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেনন গ্যাব্রিয়েল ও কেমার রোচ ৩টি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২৪৩ ও ১২০/৪ (বারাথ ২৪, পাওয়েল ৮, কার্ক ০, ব্রাভো ২১, চন্দরপল ৩৪*, স্যামুয়েলস ২৬*; সোয়ান ১/২১, ব্রড ১/৩১, ব্রেসন্যান ১/৪০) ইংল্যান্ড: ৩৯৮ (স্ট্রাউস ১২২, কুক ২৬, ট্রট ৫৮, পিটারসেন ৩২, বেল ৬১, বেয়ারস্টো ১৬, প্রায়র ১৯, ব্রেসন্যান ০, ব্রড ১০, সোয়ান ৩০, অ্যান্ডারসন ০*; গ্যাব্রিয়েল ৩/৬০, রোচ ৩/১০৮, স্যামি ২/৯২, স্যামুয়েলস ১/৩৮, ফিদেল ১/৮৮ ) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৪৭ ঘ.