২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি রোববার থেকে

জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারকে নিয়ে রোববার থেকে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারকে নিয়ে রোববার থেকে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। ডাক পাওয়া ক্রিকেটারদের সকাল সাড়ে আটটায় জাতীয় দলের ট্রেনার গ্রান্ট লুডেনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। আইপিএলে খেলার কারণে শুরুতে ক্যাম্পে থাকছেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। থাকছেন না মোহাম্মদ আশরাফুলও। মাইনর কাউন্টি লিগে খেলতে ইংল্যান্ডে রয়েছেন তিনি। ৩১ মে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের খেলা শুরু হওয়ায় ক্যাম্পে ক্রিকেটারের সংখ্যা আরো কমে যাবে। ম্যাচের দিন সুপার লিগে অংশ নেয়া ৬ দলের ক্রিকেটাররা ক্যাম্পে থাকছেন না। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপাপ্ত ম্যানেজার সাব্বির খান বলেন, “সুপার লিগ চলাকালে ক্রিকেটাররা ম্যাচ খেলবে। সেক্ষেত্রে যাদের ম্যাচ থাকবে না, তাদেরকে নিয়েই ক্যাম্প চলবে।” প্রাথমিক দল: মুশফিকুর রহিম, সাকিব-আল-হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জহুরুল ইসলাম, নাজিমউদ্দিন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, ইলিয়াস সানি, শাহাদাত হোসেন রাজীব, মোহাম্মাদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিক, নাঈম ইসলাম, অলক কাপালী, শুভাগত হোম চৌধুরী, ফরহাদ রেজা, এনামুল হক জুনিয়র, আনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, মমিনুল হক সৌরভ, আল-আমিন, আলাউদ্দিন বাবু ও জিয়াউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩৩ ঘ.