২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার অ্যান্ডারসন

অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রড ও উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুককে পেছনে ফেলে ২০১১-১২ মৌসুমে ইংল্যান্ডের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রড ও উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুককে পেছনে ফেলে ২০১১-১২ মৌসুমে ইংল্যান্ডের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। আইসিসি টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে ৩ নম্বরে অ্যান্ডারসন। ২৫৮টি টেস্ট উইকেটের মালিক এই ফাস্ট বোলার ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী। এক বিবৃতিতে সোমবার অ্যান্ডারসন বলেন, “গত বছর যেভাবে খেলেছি তাতে আমি সন্তুষ্ট। স¤প্রতি শ্রীলঙ্কা সফরে নিজের নৈপুণ্যেও আমি সন্তুষ্ট। এই পুরস্কার জিতে আমি দরুণ খুশি।” “তবে এখনকার সফল ইংল্যান্ড দলের সদস্য হতে পেরে আমি তারচেয়েও বেশি খুশি,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০৩ ঘ.