২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোলার্ড-রাইডুর ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাইয়ের জয়

সোমবার আইপিএলের প্রথম ম্যাচে কাইরন পোলার্ড ও আম্বাতি রাইডুর ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার আইপিএলের প্রথম ম্যাচে কাইরন পোলার্ড ও আম্বাতি রাইডুর ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে। ১৪ ম্যাচ থেকে মুম্বাইয়ের সংগ্রহ ১৮ পয়েন্ট। সমান ম্যাচে ব্যাঙ্গালোরের পয়েন্ট ১৫। ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭১ রান করে ব্যাঙ্গালোর। মাত্র ৩০ বলে ৬৪ রান করে অপরাজিত থেকে যান মায়াঙ্ক আগারওয়াল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান তিলকরতেœ দিলশানের। জবাবে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে গেলেও পোলার্ড ও রাইডুর দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত মুম্বাই-ই জিতেছে। ১০ ওভার ৫ বলে দুজনের ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি ২ বল হাতে রেখে জয় এনে দেয় মুম্বাইকে। ৫৪ বলে ৮১ রানে অপরাজিত থাকেন রাইডু। ৩১ বল খেলা পোলার্ডের অবদান অপরাজিত ৫২ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩৫ঘ.