২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফারজানার শতকে বিকেএসপির বড় জয়

ফারজানা আক্তারের অপরাজিত শতকের সুবাদে ৪র্থ মহিলা ক্লাব ক্রিকেট লিগে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। লিগে এটাই প্রথম শতক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফারজানা আক্তারের অপরাজিত শতকের সুবাদে ৪র্থ মহিলা ক্লাব ক্রিকেট লিগে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। লিগে এটাই প্রথম শতক। বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২১৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বিকেএসপি। অধিনায়ক শারমীন সুপ্তার (৪২) সঙ্গে ফারজানার ১১৩ রানের উদ্বোধনী জুটি বিকেএসপিকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দ্বিতীয় উইকেটে রোজিনার (২৮) সঙ্গে ৬১ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন ফারজানা। দলীয় ১৭৪ রানে রোজিনা বিদায় নিলেও শেষ পর্যন্ত ১০৫ রানে অপরাজিত থাকেন ফারজানা। ম্যাচ সেরা ফারজানার ১১২ বলের ইনিংসে ৮টি চার। লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ ওভারে ৬৮ রানের অলআউট হয়ে যায় ইন্দিরা রোড। সর্বোচ্চ ৩৩ রান করে দিপা রানী। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেন নি। রানের খাতা খোলার আগেই বিদায় নেন চারজন। ৭ রানে ৪ উইকেট নিয়ে একা মল্লিক বিকেএসপির সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫৩ ঘ.