২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিকে বড় ব্যবধানে হারাল চেন্নাই

বেন হিলফেনাসের মারাত্মক বোলিংয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ১৪ খেলায় এটি চেন্নাইয়ের সপ্তম জয় অন্য দিকে ১৩ খেলায় দিল্লির চতুর্থ হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 05:49 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেন হিলফেনাসের মারাত্মক বোলিংয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ১৪ খেলায় এটি চেন্নাইয়ের সপ্তম জয় অন্য দিকে ১৩ খেলায় দিল্লির চতুর্থ হার। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১১৪ রান করে দিল্লি। জবাবে ১৫ ওভার ২ বলে ১ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে মাইক হাসির (৩৮) সঙ্গে মুরালি বিজয়ের ৭৫ রানের উদ্বোধনী জুটি চেন্নাইকে সহজ জয়ের ভিত গড়ে দেয়। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নার সঙ্গে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন বিজয়। ম্যাচ শেষে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। ২৮ বল হাতে রেখে পাওয়া জয়ে রায়নারও বড় অবদান। তিনি অপরাজিত থাকেন ২৮ রানে। এর আগে হিলফেনাসের তোপের মুখে ২৪ রানেই দলের প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে অস্বস্তি¡তে পড়ে দিল্লি। পঞ্চম উইকেটে ভেনুগোপাল রাওয়ের (২৭) সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন যোগেশ নগর। ষষ্ঠ উইকেটে ইরফান পাঠানের (১৩*) ৪২ রানের অরেকটি জুটি গড়েন যোগেশ। শেষ পর্যন্ত ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। ২৭ রানে ৩ উইকেট নিয়ে হিলফেনাস চেন্নাইয়ের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪৭ ঘ.