২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় লিডের পথে সিএবি

সুব্রজিত দাসের শতকের সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ৩ উইকেট হাতে নিয়ে দিন শেষে ৮০ রানে এগিয়ে রয়েছে অতিথিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুব্রজিত দাসের শতকের সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ৩ উইকেট হাতে নিয়ে দিন শেষে ৮০ রানে এগিয়ে রয়েছে অতিথিরা। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ১১ রানেই ২ উইকেট হারায় সিএবি। তৃতীয় উইকেটে অর্ক আচার্য্যর (৩০) ১০০ রানের জুটি গড়ে ধাক্কা সামলে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন সুব্রজিত। দলীয় ২৩৩ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে ১২৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন সুব্রজিত। তার ২৬২ বলের ইনিংসে ১৯টি চার। এছাড়া ইরফান আনসারী ৩০, অভিজিত ২২ ও অগ্নিভ পান ১৩ রান করেন। ৪৮ রানে ৩ উইকেট নিয়ে আলিফ আকতার বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের সেরা বোলার। এর আগে প্রথম ইনিংসে ১৫৯ রান করে স্বাগতিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯০২ ঘ.