২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিকে হারিয়ে শীর্ষে কলকাতা

ব্রেন্ডন ম্যাককালামের অর্ধশতকের সুবাদে দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়ে আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 06:05 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রেন্ডন ম্যাককালামের অর্ধশতকের সুবাদে দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়ে আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। ১২ খেলায় এটি কলকাতার অষ্টম জয় অন্য দিকে ১১ খেলায় দিল্লির তৃতীয় হার। দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৩ রান করে দিল্লি। জবাবে ১৮ ওভার ৪ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক গৌতম গম্ভীরের (৩৬) সঙ্গে ম্যাককালামের ৬৮ রানের উদ্বোধনী জুটি কলকাতাকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে জ্যাক ক্যালিসের (৩০) সঙ্গে ৬০ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন ম্যাককালাম। উমেশ যাদবের করা ষোলতম ওভারের প্রথম বলে ক্যালিস ও দ্বিতীয় বল ম্যাককালাম (৫৬) বিদায় নিলে চাপে পড়ে কলকাতা। ম্যাককালামের ৪৪ বলের ইনিংসে ৭টি চার। তবে ইউসুফ পাঠানের (৭*) সতর্ক ব্যাটিংয়ে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় কলকাতা। দিল্লির পক্ষে যাদব ৩০ রানে নেন ২ উইকেট। এর আগে ডেভিড ওয়ার্নারের (২১) সঙ্গে অধিনায়ক বীরেন্দর শেবাগের (২৩) ৪০ রানের উদ্বোধনী জুটি দিল্লিকে ভালো সূচনা এনে দেয়। তারপরও ৪৯ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরের পথ ধরলে অস্বস্তি¡তে পড়ে স্বাগতিকরা। তৃতীয় উইকেটে রস টেলরের (১৬) সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন মাহেলা জয়াবর্ধনে (৩০)। দলীয় ৯৫ রানে জয়াবর্ধনে রান আউট হওয়ার ৪ রান পর টেলরও বিদায় নিলে খেলা ফিরে কলকাতা। এরপর ইরফান পাঠানের আক্রমণাত্মক ৩৬ রানের সুবাদে দেড়শ পেরোয় স্বাগতিকরা। কলকাতার পক্ষে জ্যাক ক্যালিস ও সুনীল নারায়ণ দুুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৮ ঘ.