২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের কোচ হওয়ার ইচ্ছা নেই ডোনাল্ডের

বাংলাদেশের কোচ হতে একদমই আগ্রহী নন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তাব দিলেও তা বিবেচনা না করার কথাই জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান বোলিং কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কোচ হতে একদমই আগ্রহী নন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তাব দিলেও তা বিবেচনা না করার কথাই জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান বোলিং কোচ। ডোনাল্ড বলেন, “আমাকে এখনো এ সংক্রান্ত কোনো প্রস্তাব দেয়া হয়নি। তবে আমি আগ্রহীও নই। এখন আমি একটি কাজ নিয়ে ব্যস্ত এবং এই কাজেই ব্যস্ত থাকতে চাই। আপাতত আমার অন্য কোথাও যাওয়ার ইচ্ছা নেই। দক্ষিণ আফ্রিকাকে ঘিরেই আমার সব আগ্রহ।” গত বছরের জুনে কোরি ভ্যান জিলকে সরিয়ে গ্যারি কারস্টেনকে জাতীয় দলের প্রধান কোচ করে দক্ষিণ আফ্রিকা। ডোনাল্ডও তখনই বোলিং কোচের দায়িত্ব পান। অতীতে ইংল্যান্ড আর জিম্বাবুয়েতে কাজ করলেও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও কোচিং করানোর সুযোগ পাননি ডোনাল্ড। তবে স্বদেশে কোচিং করানোর ব্যাপারে আগ্রহের কথা সব সময়ই বলেছেন তিনি। এখন অবশ্য আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বোলিং কোচ হিসেবে কাজ করছেন ডোনাল্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০০ ঘ.