২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ভিলিয়ার্স ঝড়ে ব্যাঙ্গালোরের জয়

এবি ডি ভিলিয়ার্স ও তিলকারতেœ দিলশানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ডেকান চার্জার্সকে ৫ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 06:06 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবি ডি ভিলিয়ার্স ও তিলকারতেœ দিলশানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ডেকান চার্জার্সকে ৫ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১১ ম্যাচে এটি ব্যাঙ্গালোরের পঞ্চম জয় অন্য দিকে সমান খেলায় ডেকানের অষ্টম হার। ব্যাঙ্গালোরের এম চিন্নাম্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের অপরাজিত অর্ধশতকের সুবাদে ২ উইকেটে ১৮১ রান করে ডেকান। জবাবে ১৮ ওভার ৫ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিস গেইলের (২৬) সঙ্গে দিলশানের ৯১ রানের উদ্বোধনী জুটির সুবাদে ব্যাঙ্গালোরের শুরুটা হয় দারুণ। গেইলের বিদায়ের পরপরই বিরাট কোহলি (৯), আসাদ পাঠান (৪) ও দিলশান (৭১) দ্রুত সাজঘরের পথ ধরলে খেলার চিত্র পাল্টে যায়। দিলশানের ৫৪ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা। চার ব্যাটসম্যানের দ্রুত বিদায়ের পরও হাল ছাড়েন নি ডি ভিলিয়ার্স। ষষ্ঠ উইকেটে সাইদ মোহাম্মদের সঙ্গে ১১ বলে ডি ভিলিয়ার্সের ৪২ রানে অবিচ্ছিন্ন জুটি ৭ বল হাতে রেখে দলকে জয় এনে দেয়। ম্যাচ শেষে মাত্র ১৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ রানে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। এর আগে ড্যানিয়েল হ্যারিসের (৪৭) সঙ্গে ধাওয়ানের ৮৬ রানের উদ্বোধনী জুটি ডেকানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দ্বিতীয় উইকেটে ক্যামেরন হোয়াইটের (৪৫) সঙ্গে ১০০ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন ধাওয়ান। শেষ পর্যন্ত ৭৩ রানে অপরাজিত থাকা ধাওয়ানের ৫২ বলের ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৪ ঘ.