২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড দলে তৃতীয় ‘দক্ষিণ আফ্রিকান’ ওয়াগনার

ক্রুগার ভন উইক ও বিজে ওয়াটলিংয়ের পর তৃতীয় দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন নিল ওয়াগনার। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বৃহস্পতিবার ঘোষিত নিউজিল্যান্ড টেস্ট দলে জায়গা হয়েছে এই পেসারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রুগার ভন উইক ও বিজে ওয়াটলিংয়ের পর তৃতীয় দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন নিল ওয়াগনার। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বৃহস্পতিবার ঘোষিত নিউজিল্যান্ড টেস্ট দলে জায়গা হয়েছে এই পেসারের। দুই সপ্তাহ আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে নিউজিল্যান্ডের হয়ে খেলার অনুমতি পান ওয়াগনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে না পারায় টেস্ট দল থেকে বাদ পড়েছেন টিম সাউদি। যদিও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে তাকে রাখা হয়েছে। এদিকে সীমিত ওভারের দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে আক্রমণাত্মক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে। ওয়েস্ট ইন্ডিজে দুটো টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৭ ঘ.