২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগার থেকে মুক্তি পেলেন আসিফ

স্পট ফিক্সিংয়ের অপরাধে ছয় মাস কারা ভোগের পর বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন মোহাম্মদ আসিফ। পাকিস্তানের এই পেসারের আইনজীবী যুক্তরাজ্যের কারাগার থেকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিংয়ের অপরাধে ছয় মাস কারা ভোগের পর বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন মোহাম্মদ আসিফ। পাকিস্তানের এই পেসারের আইনজীবী যুক্তরাজ্যের কারাগার থেকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। আসিফের আইনজীবী রবি সুকুল জানান, “বৃহস্পতিবার সকালে ইংল্যান্ডের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আসিফ।” ২০১০ সালের অগাস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করার দায়ে আসিফকে এক বছরের কারাদণ্ড দেয় লন্ডনের একটি আদালত। নভেম্বরে তাকে কারাগারে পাঠানো হয়। আসিফ ছাড়াও একই অপরাধে পাকিস্তানের অন্য দুই ক্রিকেটার সালমান বাট (আড়াই বছর) ও মোহাম্মদ আমিরের (৬ মাস) কারাদণ্ড হয়েছিলো। তিন মাস কারা ভোগের পর গত ফেব্র“য়ারিতে আমির মুক্তি পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭২৪ ঘ.