২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটমোরকে নিয়ে কোনো ঝামেলা নেই: ইকবাল কাশিম

জাতীয় নির্বাচক কমিটির সঙ্গে জাতীয় দলের কোচ ডেভ হোয়াটমোরের বিরোধের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাশিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় নির্বাচক কমিটির সঙ্গে জাতীয় দলের কোচ ডেভ হোয়াটমোরের বিরোধের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাশিম। পাকিস্তানের ‘দ্য ডেইলি টাইমস’কে কাশিম বলেন, “হোয়াটমোরের সঙ্গে আমি নিয়মিতভাবে যোগাযোগ রাখছি এবং আমার মনে হয় না এই মুহূর্তে কোনো বিষয় নিয়ে তার সঙ্গে কোনো দ্বন্দ্ব চলছে। তিনি পাকিস্তানে নতুন এবং এখানকার নিয়ম-কানুন বুঝতে আগ্রহী। আমাদের খেলোয়াড়দের ধরণ সম্পর্কে ধারণাও নিতে চান তিনি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই।” আপাতত পাকিস্তানের কোনো খেলা নেই। মে মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে তারা। সেখানে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮১১ ঘ.