ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ দিনে ৫ উইকেট হাতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিলো ১৯৭ রান। তবে জিততে পারেনি স্বাগতিকরা। তৃতীয় ও শেষ টেস্ট ৭৫ রানে রানে জয়ের সুবাদে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
৫ উইকেটে ১৭৩ রান নিয়ে শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দিনের সপ্তম ওভারে হারিয়ে ফেলে নরসিং দিওনারায়ণকে। প্রতিপক্ষ অধিনায়ক মাইকেল ক্লার্কের বাঁহাতি স্পিনে ফিরতি ক্যাচ দেয়ার আগে মাত্র ১৩ রান করেন দিওনারায়ণ।
ক্লার্কের সঙ্গে অফস্পিনার নাথান লিয়নও ধ্বংসযজ্ঞে মেতে উঠলে মধ্যাহ্ন-বিরতির আগেই ২৯৪ রানে শেষ হয়ে যায় ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস। অধিনায়ক ড্যারেন স্যামি (৬১) ও শেন শিলিংফোর্ডের (অপরাজিত ৩১) ৪৯ রানের শেষ উইকেট জুটি হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজের।
৮৬ রানে ৫ উইকেট নিয়ে ক্লার্ক অস্ট্রেলিয়ার সেরা বোলার। ৮৭ রানে লিয়নের শিকার তিনটি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া : ৩২৮ ও ২৫৯ (ওয়ার্নার ১১, কাওয়ান ৫৫, ওয়াটসন ৫, পন্টিং ৫৭, ক্লার্ক ২৫, হাসি ৩২, ওয়েড ৪, হ্যারিস ৯, স্টার্ক ২১, হিলফেনহস ৬, লিয়ন ১২*; শিলিংফোর্ড ৪/১০০, রোচ ৩/৪০, দিওনারায়ণ ৩/৪৫)
ওয়েস্ট ইন্ডিজ : ২১৮ ও ২৯৪ (বারাথ ০, ব্র্যাথওয়েইট ১৪, পাওয়েল ২৪, ড্যারেন ব্রাভো ৪৫, চন্দরপল ৬৯, দিওনারায়ণ ১৩, বাফ ১২, স্যামি ৬১, রোচ ২, রামপল ১১, শিলিংফোর্ড ৩১*; ক্লার্ক ৫/৮৬, লিয়ন ৩/৮৭, ওয়াটসন ১/২০, হিলফেনহস ১/২৩)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২১০ ঘ.
bdnews24