২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চকর ম্যাচে মুম্বাইয়ের জয়

রোমাঞ্চকর ম্যাচে কিংস ইলিভেন পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৭ খেলায় এটি মুম্বাইয়ের চতুর্থ জয় অন্য দিকে ৮ খেলায় পাঞ্জাবের পঞ্চম হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোমাঞ্চকর ম্যাচে কিংস ইলিভেন পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৭ খেলায় এটি মুম্বাইয়ের চতুর্থ জয় অন্য দিকে ৮ খেলায় পাঞ্জাবের পঞ্চম হার। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক ডেভিড হাসির অপরাজিত অর্ধশতকের সুবাদে ৩ উইকেটে ১৬৮ রান করে পাঞ্জাব। জবাবে রোহিত শর্মার অর্ধশতকের সুবাদে ১৯ ওভার ৫ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। লক্ষ্য তাড়া করতে নেমে জেমস ফ্রাঙ্কলিনের (২২) সঙ্গে শচীন টেন্ডুলকারের (৩৪) ৫২ রানের উদ্বোধনী জুটির সুবাদে শুরুটা ভালোই হয় মুম্বাইয়ের। এর পর দীনেশ কার্তিকের (৩) দ্রুত বিদায়ে অস্বস্তি¡তে পড়ে দলটি। চতুর্থ উইকেটে কাইরন পোলার্ডের (৩) সঙ্গে ২৪ ও পঞ্চম উইকেটে অম্বতি রাইডুর সঙ্গে ৪৫ রানের দুটি ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে দলকে স্বস্তি¡তে ফেরান রোহিত (৫০)। তবে দলীয় ১৩৫ রানে রোহিতের বিদায়ের পর হরভজন সিংও (০) সাজঘরে ফিরলে আবারো চাপে পড়ে মুম্বাই। রবিন পিটারসনের সঙ্গে রাইডুর ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি শেষ পর্যন্ত দলকে স্বস্তি¡র জয় এনে দেয়। ম্যাচ শেষে ৩৪ রানে অপরাজিত থাকেন রাইডু। তার ১৭ বলের ইনিংসটি ২টি চার ও ছয়ে সাজানো। ১ বল হাতে রেখে পাওয়া জয়ে পিটারসনেরও বড় অবদান। ৭ বলে ২টি চার ও একটি ছক্কার সাহায্যে ১৬ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। ৩৯ রানে ৩ উইকেট নিয়ে পারভিন্দর আওয়ানা পাঞ্জাবের সেরা বোলার। এর আগে নিতিন সাইনি (১৭), মানদীপ সিং (২২) ও শন মার্শের (১৭) ছোট তিনটি ইনিংস পাঞ্জাবকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ৭৯ রানে দলের প্রথম তিন ব্যাটসম্যান বিদায় নিলেও চতুর্থ উইকেটে ডেভিড মিলারের (৩৪*) সঙ্গে হাসি ৭ ওভার ১ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ৪০ বলে চারটি করে চার ও ছক্কার সাহায্যে ৬৮ রানে অপরাজিত থাকেন হাসি। মুম্বাইয়ের পক্ষে একটি করে উইকেট নেন ক্লিন্ট ম্যাককে, আরপি সিং ও ফ্রাঙ্কলিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১১৪ ঘ.