২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েডের শতকে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া

ম্যাথু ওয়েডের প্রথম টেস্ট শতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফ্রাঙ্ক ওরেল ট্রফির তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 05:03 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাথু ওয়েডের প্রথম টেস্ট শতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফ্রাঙ্ক ওরেল ট্রফির তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২ উইকেট হাতে নিয়ে ১৬৩ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১৬৫/৮। শিবনারায়ন চন্দরপল ৩৪ ও রবি রামপল ২৪ রানে ব্যাট করছেন। অষ্টম উইকেটে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। এর আগে প্রথম ইনিংসে ৩২৮ রান করেছে অস্ট্রেলিয়া। রানের খাতা খুলার আগেই ক্রেইগ ব্র্যাথওয়েইট বিদায় নিলে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মোটেও ভালো হয়নি। অ্যাড্রিয়ান বারাথের (২৯) সঙ্গে কাইরন পাওয়েলের (৪০) ৬১ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়। দলীয় ৬২ রানে নাথান লিয়নের বলে এড কাওয়ানের হাতে ক্যাচ দিয়ে বারাথ বিদায় নিলে স্বাগতিকদের বিপর্যয়ের শুরু। ৬২/১ থেকে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ১২০/৮। ৪৯ রানে ৩ উইকেট নিয়ে লিয়ন অস্ট্রেলিয়ার সেরা বোলার। এর আগে মঙ্গলবার ৭ উইকেটে ২১২ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ৩৫ রান করে মিচেল স্টার্ক দুর্ভাগ্যজনক রান আউট হয়ে গেলে অতিথিদের শুরুটা ভালো হয়নি। নবম উইকেটে বেন হিলফেনহসের সঙ্গে ওয়েডের ১০২ রানের জুটি ধাক্কা সামলে ভালো অবস্থানে নিয়ে আসে অস্ট্রেলিয়াকে। এই সিরিজেই অভিষিক্ত ওয়েড আগের দুই টেস্টে ৪ ইনিংসে সব মিলিয়ে করেন ৮৮ রান। তবে এবার তৃতীয় টেস্টে নিজের প্রথম অর্ধশতককে শতকে পরিণত করেন ওয়েড। শেন শিলিংফোর্ডের বলে ডিপ মিড উইকেটে ড্যারেন ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে ১০৬ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন ওয়েড। তার ১৪৬ বলের ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কা। ১১৯ রানে ৬ উইকেট নিয়ে শিলিংফোর্ড ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। টেস্টে এই প্রথম কোনো ইনিংসে ৫ উইকেট পেলেন তিনি। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্টেলিয়া। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৩২৮ (কাওয়ান ১, ওয়ার্নার ৫০, ওয়াটসন ৪১, পন্টিং ২৩, ক্লার্ক ২৪, হাসি ১০, ওয়েড ১০৬, হ্যারিস ৪, স্টার্ক ৩৫, হিলফেনহস ১৯, লিয়ন ০*; শিলিংফোর্ড ৬/১১৯, স্যামি ১/৪৮, রামপল ১/৬৫, রোচ ১/৭২) ওয়েস্ট ইন্ডিজ: ১৬৫/৮ (বারাথ ২৯, ব্র্যাথওয়েইট ০, পাওয়েল ৪০, ব্রাভো ১০, চন্দরপল ৩৪*, দিওনারায়ণ ৭, বাফ ৫, স্যামি ১০, শিলিংফোর্ড ০, রামপল ২৪*; লিয়ন ৩/৪৯, হিলফেনহস ১/১৫, স্টার্ক ১/২১, ওয়ার্নার ১/২১. হ্যারিস ১/২৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৫৪ ঘ.