২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের ফাইনালে রাজশাহী, খুলনা

সিলেটকে ১১৯ রানে হারিয়ে ওয়ালটন ত্রয়োদশ জাতীয় লিগের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। ফাইনালে তাদের প্রতিপক্ষ খুলনা। ঢাকা মেট্রোর সঙ্গে ড্র করে ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটকে ১১৯ রানে হারিয়ে ওয়ালটন ত্রয়োদশ জাতীয় লিগের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। ফাইনালে তাদের প্রতিপক্ষ খুলনা। ঢাকা মেট্রোর সঙ্গে ড্র করে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। রাজশাহী-সিলেট ৪ উইকেটে ১০০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে রাজশাহী। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান নিজেদের ইনিংস খুব একটা বড় করতে পারেন নি। সাব্বির রহমান ৩৬ ও ও হামিদুল ইসলাম ২১ রান করে বিদায় নিলে অস্বস্তি¡তে পড়ে রাজশাহী। সেখান থেকে অধিনায়ক ফরহাদ হোসেনের ২৭ ও মুক্তার আলীর অপরাজিত ৩২ রানের সুবাদে দুশ পেরোয় রাজশাহীর সংগ্রহ। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নেয়া রাজশাহী দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে করে ২১৯ রান। এতে জয়ের জন্য সিলেটের লক্ষ্য দাঁড়ায় ৩৫০ রান। সিলেটের পক্ষে আবু জাহেদ রাহী ও নাবিল সামাদ ৩টি করে উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে রাহুল দেওয়ানের দায়িত্বশীল ব্যাটিংয়ের পরও ৯২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে সিলেট। দলীয় ১৬৭ রানে রাহুলের (৬৬) বিদায়ের পর ভীষণ বিপদে পড়ে। ফরহাদ হোসেনের ঘূর্ণিতে বিভ্রান্ত সিলেটের ব্যাটসম্যানরা সেই বিপদ আর কাটিয়ে উঠতে পারেন নি। আবুল হোসেন রাজুর ৬১ রানের আক্রমণাত্মক ইনিংসটি পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল। ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ফরহাদ হোসেন রাজশাহীর সেরা বোলার। ঢাকা মেট্রো-খুলনা পাঁচ শতকের ম্যাচটি শেষ পর্যন্ত নি®প্রাণ ড্র হয়েছে। শেষ দিন শতক পেয়েছেন ঢাকা মেট্রোর শামসুর রহমান শুভ। ২ উইকেটে ১৬৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে অল আউট হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৩০১ রান করে খুলনা। আগের দিন শতক পাওয়া ইমরুল কায়েস এ দিন নিজের ইনিংসকে খুব একটা বড় করতে পারেন নি। ১১৭ রান করে ইলিয়াস সানির শিকারে পরিণত হন তিনি। তার পরও মোহাম্মদ মিঠুনের ৩৫ ও জিয়াউর রহমানের অপরাজিত ৪১ রানের সুবাদে জয়ের জন্য ঢাকা মেট্রোকে ৬৩২ রানের লক্ষ্য দেয় খুলনা। এর আগে প্রথম ইনিংসে ৩৩০ রানে এগিয়ে থাকে দলটি। ঢাকা মেট্রোর পক্ষে ইলিয়াস সানি ৫ উইকেট নেন ১০৭ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে দুই দল ড্র মেনে নেয়ার আগে ৪ উইকেটে ২৭৫ রান করে ঢাকা মেট্রো। শামসুর অপরাজিত থাকেন ১০১ রানে। তার ৮৮ বলের ইনিংসটি ১১টি চার ও ৫টি ছক্কায় সাজানো। এছাড়া অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ৫৭ ও তাসামুল হক ৩৭ রান করেন। খুলনার পক্ষে আব্দুর রাজ্জাক ৯২ রানে নেন ৩ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯০৫ ঘ.