ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহারের পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন আইসিসির এলিট আম্পায়ার আলীম দার। সেই সঙ্গে বলেছেন, ক্রিকেটে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ধারাবাহিকতা দেখতে চান তিনি।
পাক প্যাশন ডটনেটকে দার বলেন, “সব সিদ্ধান্ত সঠিক নেয়ার বিয়ষটি নিশ্চিত করতে পারে ডিআরএস। তারপরও স¤প্রতি শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজে হটস্পট প্রযুক্তি ব্যবহার করা হয়নি।”
পি সারা ওভালের চতুর্থ দিন তিলকারতেœ দিলশানের আউটের সিদ্ধান্তকে ঘিরে বিতর্কে সৃষ্টি হয়। গ্রায়েম সোয়ানের বলে স্লিপে ব্র“স অক্সেনফোর্ডের হাতে ক্যাচ দেন দিলশান। আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানানো সঙ্গে সঙ্গে ‘রিভিউ’ চান ব্যাটসম্যান।
তৃতীয় আম্পায়ার রড টকার নানা দিক থেকে দেখে নিশ্চিত সিদ্ধান্তে আসার চেষ্টা করেন। কিন্তু ইনফ্রা-রেড ক্যামেরা না থাকায় তিনি নিশ্চিত হতে পারছিলেন না মাঠের আম্পায়ার কোনো ভুল করেছেন কী না।
এটাই একমাত্র উদাহরণ নয়, সেই সিরিজে এমন আরো বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। হটস্পট থাকলে এগুলো এড়ানো যেত বলে মনে করেন দার।
এ ব্যাপারে দার বলেন, “আমিও মানুষ, আমি জানি ভুল করতে পারি। তারপরও বলের দিকে তীক্ষ্ম দৃষ্টি রাখি। আগের বলে কোনো ভুল সিদ্ধান্ত হয়ে গেলেও সেটি যেন আত্মবিশ্বাসে চিড় ধরাতে না পারে সে ব্যাপারে সব আম্পায়ারই সতর্ক থাকেন।”
“ডিআরএস ও অন্যান্য প্রযুক্তিকে আমি পূর্ণ সমর্থন জানাই। আমার দায়িত্ব পালন বা পারফরম্যান্সের জন্য এটাকে বাধা হিসেবে দেখি না। এমনকি সেরা আম্পায়ারও ভুল করতে পারেন। প্রযুক্তি যদি সেই ভুল ধরিয়ে দিয়ে সংশোধন করে নেয় সেটা ক্রিকেটের জন্যই ভালো হবে,” যোগ করেন দার।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮২৫ ঘ.
bdnews24