২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে স্পিনে ‘বধ’ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

স্পিনের বিপক্ষে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের অস্বস্তির কথা কারো অজানা নয়। সে কথা মাথায় রেখে দ্বিতীয় টেস্টে তিন জন স্পিনার খেলানোর চিন্তা করছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিনের বিপক্ষে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের অস্বস্তির কথা কারো অজানা নয়। সে কথা মাথায় রেখে দ্বিতীয় টেস্টে তিন জন স্পিনার খেলানোর চিন্তা করছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার থেকে পোর্ট অব স্পেনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি। প্রথম টেস্টে ৩ উইকেটের নাটকীয় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের জন্য ১৪ সদস্যের দলে অফস্পিনার শেন শিলিংফোর্ডকে রেখেছে স্বাগতিকরা। লেগস্পিনার দেবেন্দ্র বিশু ও অফস্পিনিং-অলরাউন্ডার নরসিং দেওনারায়ণের সঙ্গে শিলিংফোর্ডকে নিয়ে স্পিন আক্রমণ সাজানোর কথা ভাবছে ওয়েস্ট ইন্ডিজ। অবৈধ অ্যাকশনের জন্য ২০১০ সালের শেষ দিকে নিষেধাজ্ঞার কবলে পড়েন শিলিংফোর্ড। তবে অ্যাকশন শুধরে গত জুনে আইসিসির কাছ থেকে বল করার ছাড়পত্র পান তিনি। দ্বিতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্ক এডওয়ার্ডস, অ্যাড্রিয়ান বারাথ, কার্লটন বাফ (উইকেটরক্ষক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র্যাথওয়েইট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, নরসিং দেওনারায়ণ, ফিদেল এডওয়ার্ডস, কাইরন পাওয়েল, রবি রামপল, কেমার রোচ ও শেন শিলিংফোর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪১ ঘ.