২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারো আইপিএলে নেই ব্রড

কুঁচকির চোটের জন্য আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে। তাই এবারো আইপিএলে খেলতে পারবেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুঁচকির চোটের জন্য আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে। তাই এবারো আইপিএলে খেলতে পারবেন না তিনি। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরের সময় চোট পান ব্রড। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার কথা ছিলো তার। চোটের কারণে গত আইপিএলেও তিনি খেলতে পারেননি। টুইটারে ব্রড লিখেছেন, “আইপিএলে খেলতে পারছি না বলে আমি হতাশ। তবে ইংল্যান্ডের হয়ে এই গ্রীষ্মে খেলার মতো শতভাগ সুস্থ হয়ে ওঠাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।” ব্রডকে না পেয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক আরভিন্দর সিংও ভীষণ হতাশ। তিনি বলেন, “ব্রডকে না পেয়ে পাঞ্জাব খুবই হতাশ। তার জায়গায় কাকে নেয়া হবে সেই সিদ্ধান্ত নেয়া হবে শিগগিরই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৬ ঘ.