২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আশায় বুক বাঁধছে পিসিবি

ভারত-পাকিস্তান সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শিগগিরি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপিত হবে বলেও আশা প্রকাশ করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-পাকিস্তান সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শিগগিরি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপিত হবে বলেও আশা প্রকাশ করেছে তারা। রোববার একদিনের সফরে ভারতে যান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে দু দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন দুজনে। ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে পিসিবি সভাপতি জাকা আশরাফ বলেন, “এটা অনেক বড় অগ্রগতি। দুই দেশের মধ্যে পুনরায় সিরিজ আরম্ভ করা নিয়ে কথা হয়েছে বলে আমি খবরে দেখেছি। আমি একে স্বাগত জানাচ্ছি।” “ভারত-পাকিস্তান সিরিজ আরম্ভ হওয়া দুই দেশের ক্রিকেট বোর্ড এবং ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ,” যোগ করেন তিনি। ‘ভারত পাকিস্তান বা পাকিস্তানী খেলোয়াড়দের বিপক্ষে নয়’, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লার এমন বক্তব্যকেও স্বাগত জানিয়েছেন পিসিবি প্রধান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪১ ঘ.