২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের জন্য পাকিস্তানের আরো অপেক্ষা

দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপিত না হলে পাকিস্তানের ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারবেন না বলে জানিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপিত না হলে পাকিস্তানের ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারবেন না বলে জানিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা। অবশ্য পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএলে খেলতে পারছেন না বলে দুঃখও প্রকাশ করেছেন তিনি। ‘দ্য ডেইলি টাইমস’ পত্রিকাকে শুক্লা বলেন, “ভারতের কেউই পাকিস্তান বা পাকিস্তানী ক্রিকেটারদের বিপক্ষে নয়। তারপরও আইপিএলের পঞ্চম আসরে আমরা এমনকি পাকিস্তানের কোনো ধারাভাষ্যকার বা আম্পায়ারও নেইনি। বাস্তবতা হচ্ছে সব কিছু দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্কের ওপরে নির্ভর করছে।” পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফের প্রশংসা করে তিনি বলেন, “আমাদের তাদের সঙ্গে যোগাযোগ আছে। আমি অবশ্যই বলবো সম্পর্ক ঠিক করতে পিসিবি এবং তাদের নতুন সভাপতি যে সব পদক্ষেপ নিয়েছেন সেগুলোর সবই সঠিক। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে কিছু না ঘটছে ততক্ষণ এ ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫২ঘ.