২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ জিতেই অবসরের চিন্তা: ক্যালিস

২০১৫ সালে তার বয়স হবে ৩৯। আগামী বিশ্বকাপে তাই জ্যাক ক্যালিসের খেলার সম্ভাবনা কম। তবে এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার জানিয়েছেন, ২০১৫ বিশ্বকাপের শিরোপা জিততে চান তিনি। তার আগে অবসরের কোনো ভাবনা নেই তার মনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৫ সালে তার বয়স হবে ৩৯। আগামী বিশ্বকাপে তাই জ্যাক ক্যালিসের খেলার সম্ভাবনা কম। তবে এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার জানিয়েছেন, ২০১৫ বিশ্বকাপের শিরোপা জিততে চান তিনি। তার আগে অবসরের কোনো ভাবনা নেই তার মনে। ৩৬ বছর বয়সী ক্যালিস বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন। সোমবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’কে তিনি বলেন, “আমার প্রাথমিক লক্ষ্য কলকাতাকে আইপিএলের শিরোপা জয়ে সাহায্য করা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অঙ্গীকার প্রসঙ্গে বলবো, আমি দক্ষিণ আফ্রিকার জন্য বিশ্বকাপ জিততে চাই।” “ক্যারিয়ারে আমি অনেক সাফল্য পেয়েছি। শুধু বিশ্বকাপই আমার কাছে এখনো ধরা দেয়নি,” যোগ করেন ক্যালিস। অবসর প্রসঙ্গে তিনি বলেন, “না, আমার এ ধরনের (অবসরের) পরিকল্পনা নেই। আমার বিশ্বাস আমি আরো তিন/চার বছর খেলতে পারবো।” পাঁচটি বিশ্বকাপ খেলা ক্যালিস শচীন টেন্ডুলকারের কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারেন। পাঁচ বার ব্যর্থ হওয়ার পর নিজের ষষ্ঠ বিশ্বকাপে শিরোপা জয়ের আনন্দে ভেসে যান ইতিহাসের সফলতম ব্যাটসম্যান টেন্ডুলকার। ১৫২ টেস্টে ক্যালিসের রান ১২,৩৭৯। ৩২১ ওয়ানডে খেলে ১১,৪৯৮ রান করেছেন তিনি। পাশাপাশি টেস্টে ২৭৬ ও ওয়ানডেতে ২৭০টি উইকেটেরও মালিক ক্যালিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩২ঘ.