ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যান্সারের চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং।
যুক্তরাষ্ট্রের বোস্টন ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন পর্যায়ের কেমোথেরাপি শেষে গত মাসে হাসপাতাল ত্যাগ করেন তিনি। বর্তমানে লন্ডনে রয়েছেন এই অলরাউন্ডার।
রোববার টুইটার বার্তায় যুবরাজ জানান, “শেষ পর্যন্ত দিনটি এসেছে। আমি আগামীকাল ঘরে ফিরছি। আর অপেক্ষা করতে পারছি না। বন্ধু ও পরিবারের সঙ্গে দেখা করার জন্য আমি উতলা হয়ে উঠেছি.....‘মেরা ভারত মহান’।”
গত বছর নভেম্বরে সর্বশেষ খেলা যুবরাজকে মাঠে ফিরতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে।
দেশে ফেরার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছে তিনি।
স¤প্রতি পায়ের পাতার চোটের চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। যেখানে যুবরাজের সঙ্গে দেখা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪৮ ঘ.
bdnews24