২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের বোঝা হতে চান না আফ্রিদি

ক্যারিয়ার নিয়ে দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য নেই তার। শহীদ আফ্রিদি শুধু জানিয়েছেন, যতো দিন ভালো খেলতে পারবেন ততো দিন দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যারিয়ার নিয়ে দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য নেই তার। শহীদ আফ্রিদি শুধু জানিয়েছেন, যতো দিন ভালো খেলতে পারবেন ততো দিন দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। পাকিস্তানের পত্রিকা ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে আফ্রিদি বলেন, “আমি নিজের সামনে কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখতে চাই না। বরং পাকিস্তান দলের সম্পদ হতে চাই। যতো দিন সুস্থ-সবল থাকবো এবং ভালো খেলতে পারবো ততো দিন পর্যন্ত আমি খেলা চালিয়ে যাবো। যখন বুঝবো দলের বোঝায় পরিণত হয়েছি তখনই আমি অবসর নিয়ে নেবো।” ব্যাট হাতে ফর্ম ফিরে পাওয়ার জন্য কঠোর অনুশীলন করবেন বলেও জানিয়েছেন ওয়ানডের দ্রুততম শতকের মালিক। আফ্রিদি বলেন, “এখন আমার একমাত্র লক্ষ্য অনুশীলনের মাধ্যমে ফর্ম ফিরে পাওয়া। আমি চেষ্টা করবো ব্যাটিংয়ে আরো উন্নতি করতে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৪২ ঘ.