ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। তার বদলে ডাকা হয়েছে অলরাউন্ডার ডেনজা হায়াটকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে একদমই রান নেই ব্রাভোর ব্যাটি। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তার মোট রান ৪৮ (৪, ১৬, ০, ২৫, ৩)। সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে।
এছাড়া প্রথম টি-টোয়েন্টিতে ব্রাভোর রান ১২।
ওয়েস্ট ইন্ডিজ দল: ডোয়াইন স্মিথ, জনসন চার্লস, ক্রুমাহ বোনের, ডেনজা হায়াট, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, মারলন স্যামুয়েলস, কার্লটন বাফ, ড্যারেন স্যামি (অধিনায়ক), সুনীল নারায়ণ, ফিডেল এডওয়ার্ডস, ক্রিশমার সান্তোসি, গ্যারি ম্যাথুরিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩৬ ঘ.
bdnews24