২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনের হয়ে ক্লার্কের আইপিএল অভিষেক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। পুনে ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন ডানহাতি এই ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। পুনে ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন ডানহাতি এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক ক্লার্ক ২০১১ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান। পুনে ওয়ারিয়র্সের মালিক সুশান্ত রায় এক বিবৃতিতে জানান, “আমরা মাইকেল ক্লার্ককে পেয়ে দারুণ খুশি। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তার উপস্থিতি এবং ক্রিকেটীয় দক্ষতা ২০১২’র আইপিএলে পুনে ওয়ারিয়র্সকে দারুণভাবে উজ্জীবিত করবে।” তবে প্রতিযোগিতার শুরু থেকে ক্লার্ককে পাচ্ছে না পুনে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছে অস্ট্রেলিয়া। সফরের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ এপ্রিল। ওই টেস্ট শেষ করে তবে ভারতে আসবেন ক্লার্ক। আইপিএল শুরু হবে ৪ এপ্রিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৩৫ ঘ.