২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার লিগের দ্বিতীয় পর্ব বুধবার

ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপার দৌঁড়ে টিকে থাকতে হলে মঙ্গলবার জিততেই হবে ভিক্টোরিয়া ও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে। অন্য দিকে ওল্ড ডিওএইচএসের সামনে অবস্থান আরো সুসংহত করার সুযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপার দৌঁড়ে টিকে থাকতে হলে মঙ্গলবার জিততেই হবে ভিক্টোরিয়া ও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে। অন্য দিকে ওল্ড ডিওএইচএসের সামনে অবস্থান আরো সুসংহত করার সুযোগ। সুপার লিগের প্রথম পর্বে ওল্ড ডিওএইচএস ও ভিক্টেরিয়ার হার শিরোপা লড়াই অনেক খানি জমিয়ে দিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে ৫ রানে হারানো গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ওল্ড ডিওএইচএস ও ভিক্টোরিয়ার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলবে আবাহনী। ফতুল্লায় মুশফিকুর রহিমের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ ওল্ড ডিওএইচএস। আর বিকেএসপিতে গাজী ট্যাঙ্ক লড়বে মোহামেডানের বিপক্ষে। আগের ম্যাচে মোহামেডানের কাছে হেরে বড় একটা ধাক্কা খেয়েছে ওল্ড ডিওএইচএস। স্পিন নির্ভর আক্রমণ দিয়ে লিগের প্রথম পর্যায়ে সাফল্য পাওয়া দলটি হোঁচট খেয়েছে সুপার লিগের প্রথম ম্যাচেই। অন্য দিকে শেখ জামাল খেলছে উজ্জীবিত ক্রিকেট। ভিক্টোরিয়াকে হারানোর পর দলটির মনোবল আরো চাঙ্গা। হারের ধাক্কা সামলে জয়ের ধারায় ফিরতে চায় ভিক্টোরিয়া। ওল্ড ডিওএইচএসের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর চেষ্টা থাকবে তাদের। প্রথম পর্যায়ে বর্তমান রানার্সআপ মোহামেডান অনেকটাই নিজেদের ছায়া হয়ে ছিল। সুপার লিগে আবারো পুরনো চেহারায় ফেরার আভাস দিয়েছে। স্বস্তি¡তে নেই আবাহনী। গাজী ট্যাঙ্কের কাছে হেরে আরো পিছিয়ে পড়েছে তারা। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ রানের মধ্যে থাকলেও অন্য ব্যাটসম্যানরা ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। বোলিং নিয়েও সমস্যায় আছে দলটি। শিরোপা লড়াই জমিয়ে দেয়া গাজী ট্যাঙ্ক মোহামেডানের বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী। নাসির হোসেন, মুমিনুল হক, আসিফ আহমেদ, নাজমুল মিলনরা রানেই আছেন। বোলিং ইউনিটও বেশ শক্তিশালী। সব মিলিয়ে সুপার লিগের দ্বিতীয় পর্বের রয়েছে লড়াইয়ের প্রতিশ্র“তি। সুপার লিগের প্রথম পর্বের খেলা শেষে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে ওল্ড ডিওএইচএস। ১৬ পয়েন্ট নিয়ে ঠিক তার পেছনেই রয়েছে ভিক্টোরিয়া ও গাজী ট্যাঙ্ক। ১২ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াই থেকে বেশ পিছিয়ে পড়েছে আবাহনী, মোহামেডান ও শেখ জামাল। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০১০ ঘ.