২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভ পুনে ওয়ারিয়র্সের অধিনায়ক

ক্যান্সারের সঙ্গে লড়াই করতে হচ্ছে যুবরাজ সিংকে। সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন তা অনিশ্চিত। এবারের আইপিএলে তাই সৌরভ গাঙ্গুলীকে অধিনায়ক নির্বাচন করেছে পুনে ওয়ারিয়র্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারের সঙ্গে লড়াই করতে হচ্ছে যুবরাজ সিংকে। সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন তা অনিশ্চিত। এবারের আইপিএলে তাই সৌরভ গাঙ্গুলীকে অধিনায়ক নির্বাচন করেছে পুনে ওয়ারিয়র্স। গত আইপিএলের শেষ দিকে পুনে ওয়ারিয়র্সে যোগ দেয়া সৌরভ দলটির পরামর্শকের ভূমিকাও পালন করছেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের হাতে নেতৃত্ব তুলে দেয়া প্রসঙ্গে পুনে ওয়ারিয়র্সের ফ্র্যাঞ্চাইজি সাহারা গ্র“পের কর্পোরেট প্রধান অভিজিত সরকার বলেন, “যুবরাজের অনুপস্থিতিতে তার (সৌরভের) অভিজ্ঞতা দলের কাজে আসবে।” “আমাদের এমন একজনকে প্রয়োজন ছিল যিনি দলকে অনুপ্রাণিত করতে পারবেন,” যোগ করেন তিনি। খেলোয়াড়-অধিনায়ক-পরামর্শক ছাড়াও কোচের ভূমিকাও পালন করতে হবে সৌরভকে। গতবারের কোচ জিওফ মার্শের সঙ্গে চুক্তি নবায়ন করেনি পুনে ওয়ারিয়র্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০১৫ঘ.