ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পঞ্চম উইকেটে। গ্র“প পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ হয়েছিল এই উইকেটেই। সেই ম্যাচে ৩২৯ রানের লক্ষ্য তাড়া করে জেতে ভারত।
গ্র“প পর্বে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হারে বাংলাদেশ।
এই প্রথম এশিয়া কাপের ফাইনালে খেলছে বাংলাদেশ।
অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ দল। অন্য দিকে পাকিস্তান দলে এসেছে একটি পরিবর্তন। বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজের বদলে দলে ফিরেছেন উইকেটরক্ষক সরফরাজ আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩৩৮ ঘ.
bdnews24