২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরের কথায় ক্ষুব্ধ সালমানের বাবা

নিজের ক্যারিয়ার পুনরুদ্ধারের জন্যই মোহাম্মদ আমির স্পট ফিক্সিংয়ের সমস্ত দোষ সালমান বাটের কাঁধে চাপাচ্ছেন বলে অভিযোগ করেছেন সালমানের বাবা জুলফিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজের ক্যারিয়ার পুনরুদ্ধারের জন্যই মোহাম্মদ আমির স্পট ফিক্সিংয়ের সমস্ত দোষ সালমান বাটের কাঁধে চাপাচ্ছেন বলে অভিযোগ করেছেন সালমানের বাবা জুলফিকার। গত মাসে যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর সোমবার প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের সামনে আসেন আমির। স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তাকে স্পট ফিক্সিংয়ে জড়ানোর জন্য সালমানকে দায়ী করেন তিনি। এর জবাবে মঙ্গলবার সালমানের বাবা বলেন, “নথিভূক্ত আছে, আমির আইসিসির ট্রাইবুনালে বলেছিলো নো বল করার ব্যাপারে সালমান তাকে কিছু বলেনি। এমনকি গত বছর যুক্তরাজ্যের আদালতেও সে প্রথমে এই কথাই বলেছিলো। আমির তখন মিথ্যা বলেছিলো নাকি এখন বলছে? আমার দৃঢ় বিশ্বাস সে এখনই মিথ্যা বলছে।” “সর্বশেষ সাক্ষাৎকারে আমির বলেছে সে তার ক্যারিয়ার পুনরুদ্ধার করতে চায়। আর এই কারণেই সে আমার ছেলেকে দোষারোপ করছে। আমরা নরকের মধ্যে বাস করছি। আমাদের আরো খারাপ পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়ার চেষ্টা করছে আমির,” যোগ করেন জুলফিকার বাট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৪ঘ.